ইন্টারনেটে বিভ্রান্তিকর তথ্য সুন্দর সমাজ গঠনের অন্তরায়: তথ্যমন্ত্রী

৪ ডিসেম্বর, ২০২০ ২০:৪৯  
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তিনি বলেন, আকাশ সংস্কৃতি, ধর্মীও অপব্যাখ্যা, ইন্টারনেটে নানা ধরণের বিভ্রান্তিকর তথ্য একটি সুন্দর সমাজ গঠনের অন্তরায়। তাই এসব গুজব, অপসংস্কৃতির বিরুদ্ধে দেশের মানুষকে সচেতন করতে অন্য গণমাধ্যমের সঙ্গে বেতারকেও এগিয়ে আসতে হবে। দেশের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রেখেই বেতারের অনুষ্ঠানমালা তৈরি করতে হবে। দেশপ্রেম নিয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন প্রজন্ম যাতে গড়ে উঠতে সে ব্যাপারেও বেতারকে দায়িত্ব পালন করতে হবে। শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে অনলাইনে বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্রের ৫০ বছরপূর্তি অনুষ্ঠানমালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় সমসাময়িক প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। তথ্যসচিব খাজা মিয়া, বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদার অনলাইনে অনুষ্ঠানে যোগ দেন। অপরদিকে খুলনা বেতার কেন্দ্র থেকে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এবং জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক মো. বশির উদ্দিন। সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ঢাকা ও খুলনা প্রান্তে বেতারের কর্মকর্তা, কর্মচারী, শিল্পী, কলাকৌশলীরা অংশগ্রহণ করেন।